২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহড়া চলাকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পোলিশ পাইলটের মৃত্যু

  • আপডেট: ১১:০১:৩৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
  • ৯৬২

পোল্যান্ডে মহড়া চলাকালে বিধ্বস্ত হলো একটি এফ-সিক্সটিন ফাইটার জেট। এ ঘটনায় প্রাণ গেছে যুদ্ধবিমানটির পাইলটের। বিষয়টি নিশ্চিত করেছে পোল্যান্ডের সশস্ত্র বাহিনী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) পোল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় একটি বিমান ঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আকাশে থাকা অবস্থায় হঠাৎ করেই দ্রুত নিচের দিকে নামতে থাকে যুদ্ধবিমানটি। একপর্যায়ে মাটিতে আছড়ে পড়ে আকাশযানটি। মুহূর্তেই আগুন ধরে যায় ফাইটার জেটটিতে। এ ঘটনায় কোনো পথচারী আহত হননি। জানা যায়নি দুর্ঘটনার কারণও।

গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র হওয়ায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০০৩ সালে এফ-সিক্সটিন মডেলের যুদ্ধবিমান কেনে পোল্যান্ড।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

মহড়া চলাকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পোলিশ পাইলটের মৃত্যু

আপডেট: ১১:০১:৩৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫