২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি শিবির সভাপতির বিরুদ্ধে রিট করা নারী শিক্ষার্থীকে শিবির নেতার গণধর্ষণের হুমকির প্রতিবাদে নোসক ছাত্রদলের বিক্ষোভ

নোসক প্রতিনিধি :
ঢাবি শিবির সভাপতির বিরুদ্ধে রিট কারী বামপন্থী জোটের নেত্রী, ঢাবির নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক গণধর্ষণের হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (০২ আগষ্ট) দুপুরে নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনাক্রমে সারাদেশে ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে নোসক ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, সহ সভাপতি আক্তারুজ্জামান বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচীতে বক্তারা নারী হেনস্তা এবং ঢাবির বাম নারী নেত্রীকে গণধর্ষণের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এছাড়াও ছাত্রশিবিরের বিরুদ্ধে গুপ্ত রাজনীতির অভিযোগ তুলে ব্যাপক সমালোচনা করেন।

উল্লেখ্য যে, ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদের প্রার্থীতা বাতিলের দাবিতে রিট করা বাম নেত্রী, ঢাবি শিক্ষার্থীকে একজন শিক্ষার্থী ফেসবুক আইডিতে পোস্ট করে গণধর্ষণের হুমকি দেন। এরপরই ছাত্রশিবিরের দিকে অভিযোগের তীর উঠলে ঢাবি শিবির সভাপতি জরুরি সংবাদ সম্মেলন করে বলেন, হুমকি দেওয়া শিক্ষার্থীর সাথে শিবিরের কোন ধরনের সংশ্লিষ্টতা নেই এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও হুমকি দেওয়া শিক্ষার্থী পরবর্তীতে ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থণা করে এবং পুর্বের পোস্ট ডিলিট করে দেয়। এদিকে এ ঘটনায় হুমকিদাতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তবে ঘটনা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করেছে।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

ঢাবি শিবির সভাপতির বিরুদ্ধে রিট করা নারী শিক্ষার্থীকে শিবির নেতার গণধর্ষণের হুমকির প্রতিবাদে নোসক ছাত্রদলের বিক্ষোভ

আপডেট: ১০:৪১:৩৪ অপরাহ্ণ, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫