২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালী কলেজের ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ১১:৪৫:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৯২৪

স্টাফ রিপোর্টার :
ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালীর অন্যতম প্রাচীন ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি (পাস ও সার্টিফিকেট) ২০২০-২১ শিক্ষাবর্ষ ৩য় বর্ষের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কলেজের এক মিলনায়তনে পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়৷ উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজী আসাদুল হক। এতে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রধান এবং ডিগ্রি (পাস) কো-অর্ডিনেটর আলাউদ্দিন আজাদ।

নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের কন্ঠে দোয়া-মিলাদ ও মুনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

নোয়াখালী কলেজের ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

আপডেট: ১১:৪৫:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫