২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ০৭:৪৭:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৯০৯

স্টাফ রিপোর্টার:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আবহমানকাল থেকেই আমাদের এ দেশে প্রতিটি ধর্মের মানুষ সহাবস্থান করে আসছে। ধর্মীয় সম্প্রীতির মাঝেই আমরা বেড়ে উঠেছি। আমাদের পক্ষ থেকে এ সম্প্রীতি বজায় রাখার জন্য যা কিছু প্রয়োজন তা আমরা করবো। কোনো ধর্মেই অন্যায়কে সমর্থন করে না, দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। সেদিক থেকে প্রতিটি ধর্মই ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলা শেখায়। এ দেশটি আমাদের সবার। সুতরাং পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে আমরা সকল ধর্মের মানুষ একসঙ্গে এগিয়ে যাবো। বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি জায়গায় আপনাদের পদচারণা আরও উজ্জ্বল হোক। এ সময় উপাচার্য সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শারদীয় শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, নোবিপ্রবি কেন্দ্রীয় উপাসনালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার, সাধারণ সম্পাদক ড. সুবোধ কুমার সরকারসহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

আপডেট: ০৭:৪৭:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫