
মোঃ নুর হোসাইন :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার অধীন ৩নং নোয়ান্নই ইউনিয়ন শাখার উদ্যোগে বাঁধেরহাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীদের বরণ করা হয়।
ছাত্রশিবির ৩ নং নোয়ান্নই ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলামএর সভাপিতেত্ব ও সেক্রেটারী এইচ এম সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান। তিনি বলেন, “নবীন শিক্ষার্থীদেরকে হতে হবে জ্ঞানে, চরিত্রে ও আদর্শে সমৃদ্ধ। শিক্ষাজীবন শুধু সনদ অর্জনের জন্য নয়, বরং সঠিক দিকনির্দেশনা ও নৈতিকতা অর্জনের জন্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ও নোয়ান্নই ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ বিশিষ্টজনেরা।
নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে আদর্শ জীবন গঠনের আহ্বান জানান। তারা বলেন, দেশের আগামী নেতৃত্ব গড়ে উঠবে এই তরুণ প্রজন্মের মধ্য থেকেই।
অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। কয়েকশত নবীন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, প্রকাশনা সহ ইত্যাদি উপহারসামগ্রী প্রদান ফটো বুথসহ আনন্দ-উচ্ছ্বাস এবং অতিথিদের উদ্বুদ্ধমূলক বক্তব্যে নবীন বরণ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।














