২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুর রূপনগরের আগুনে দগ্ধ হয়ে নিহত ৯

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে নয়জন নিহত হয়েছেন। দগ্ধ আরও কয়েকজন চিকিৎসাধীন। তাৎক্ষণিকভাবে নিহত ও দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসীম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দগ্ধ হয়েছেন আরও আটজন। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে বলেন, কেমিক্যাল গোডাউনে এখনো কোনো উদ্ধার কার্যক্রম চালানো যায়নি। সেখানে কী কী কেমিক্যাল রয়েছে তা এখনো নিশ্চিত নয়। আধুনিক টেকনোলোজি দিয়ে আগুন নিউট্রালাইজ করার চেষ্টা করবে।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরের ওই গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খরব পায় ফায়ার সার্ভিস। ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। পরে একে একে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দুই স্থাপনার আশপাশেও আগুন ছড়িয়ে পড়েছে। এতে তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে। প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না। তারা নির্দিষ্ট দূরত্ব থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

মিরপুর রূপনগরের আগুনে দগ্ধ হয়ে নিহত ৯

আপডেট: ০৬:৩৯:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫