৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নির্বাচন ঘিরে যেকোনো অপশক্তি মোকাবিলা করতে সক্ষম আইনশৃঙ্খলা বাহিনী’

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ০৩:৪৬:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৯০৩

আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এমন আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এস এম সাজ্জাত আলী।

তিনি বলেন, নির্বাচন ঘিরে যেকোনো অপশক্তি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ট্রাফিক সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, গুপ্তভাবে অনলাইনের মাধ্যমে একত্রিত হয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছোট ছোট মিছিল করার চেষ্টা করছে। তবে তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর রয়েছে পুলিশ।

সাজ্জাত আলী বলেন, দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। সড়ক ব্যবস্থাপনা ও ফুটপাত ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন সম্ভব।

সর্বাধিক পঠিত

নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট

‘নির্বাচন ঘিরে যেকোনো অপশক্তি মোকাবিলা করতে সক্ষম আইনশৃঙ্খলা বাহিনী’

আপডেট: ০৩:৪৬:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫