১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন পেছানোর চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল : মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট: ০৪:৩১:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৮৯৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন। কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে উল্লেখ করে ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, দেশের ভালো সবকিছুই বিএনপির হাতে হয়েছে। অথচ সেই বিএনপিকেই এখন ভিলেন বানানো হচ্ছে। এমনভাবে কথা বলা হয় যেন বিএনপি ভিলেন।

জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল জিয়াউর রহমানের। জাতি গঠনে তিনি কাজ করেছেন। কিন্তু তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ।

ক্ষণজন্মা মানুষদের এত সহজে মুছে ফেলা যায় না মন্তব্য করে তিনি বলনে, জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে। তারেক রহমানও জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটছেন।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

নির্বাচন পেছানোর চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল : মির্জা ফখরুল

আপডেট: ০৪:৩১:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫