২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালে বিতর্কিত বিলবোর্ড: ‘Isto Não é O Bangladesh’

পর্তুগালের ডানপন্থী রাজনৈতিক দল শেগা-এর নেতা আন্দ্রে ভেনতুরা প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত এক বিলবোর্ড ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

রাজধানী লিসবনের নিকটবর্তী মন্তিজো এলাকায় একটি বাসস্টপের পাশে স্থাপন করা বিলবোর্ডটিতে ভেনতুরার ছবির সঙ্গে লেখা হয়েছে—‌‘Isto Não é O Bangladesh’— বাংলায়, ‘এটা বাংলাদেশ নয়’।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বিলবোর্ডটি সম্প্রতি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।

ভেনতুরা গত রোববার (২৬ অক্টোবর) নিজের যাচাইকৃত ইনস্টাগ্রাম প্রোফাইলে বিলবোর্ডটির ছবি পোস্ট করেন। পর্তুগিজ ভাষায় লেখা ক্যাপশনটির অনুবাদে বলা হয়, ‘তারা ইতোমধ্যেই রাস্তায় নেমে পড়েছে। আগামী ১৮ জানুয়ারি দেশ কাঁপাতে প্রস্তুত। ভয় নেই!’

প্রধান বিরোধীদলীয় নেতা হিসেবে ভেনতুরা আগামী বছরের জানুয়ারিতে নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করেছেন। তার রাজনৈতিক বক্তব্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিবাসনবিরোধী অবস্থান।

বিলবোর্ডে বাংলাদেশের সরাসরি উল্লেখ প্রচারণাকে আরও বিতর্কিত করে তুলেছে। বিশেষ করে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই প্রচারণাকে ‘বৈষম্যমূলক ও অপমানজনক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন।

বিশ্লেষকেরা বলছেন, ভেনতুরার এ ধরনের প্রচারণা পর্তুগালে বাড়তে থাকা অভিবাসনবিরোধী মনোভাবকে আরও উসকে দিতে পারে।

এদিকে পর্তুগালের সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী পোস্টটিকে ‘বর্ণবাদী’ ও ‘বিদ্বেষপ্রসূত’ বলে আখ্যা দিয়েছেন এবং কর্তৃপক্ষের কাছে বিলবোর্ডটি সরানোর দাবি তুলেছেন।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

পর্তুগালে বিতর্কিত বিলবোর্ড: ‘Isto Não é O Bangladesh’

আপডেট: ১১:৩০:৪৭ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫