১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী ৫ থেকে এনসিপির মনোনয়ন কিনেছেন নফিউল ইসলাম

  • আপডেট: ০৮:২৮:১৯ অপরাহ্ণ, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৯০০

মোঃ নুর হোসাইন:
দেশের আলোচিত ও গুরুত্বপূর্ণ সংসদীয় আসন নোয়াখালী- ৫ (কোম্পানিগঞ্জ, কবিরহাট, সদর আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক নফিউল ইসলাম।

মনোনয়ন সংগ্রহের পর রাজধানীর রুপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় অফিসে আজ মনোনয়ন প্রত্যাশীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন নফিউল ইসলাম।

নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা নফিউল ইসলাম একজন কবি, সংগঠক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব। লেখালেখির মাধ্যমে চিন্তা চর্চায় যুক্ত হয়ে পরবর্তীতে সরাসরি মাঠের রাজনীতিতে যুক্ত হন। ২০১৯ সালে রাষ্ট্র চিন্তার সাথে যুক্ত হওয়ার মাধ্যে দিয়ে ঢাকার বিভিন্ন বুদ্ধিবৃত্তিক পাঠচক্রে সম্পৃক্ত হয়। ২০২১ সালে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সরাসরি যুক্ত হয়, যার ধারাবাহিকতায় ২০২৩ সালের ২-ডিসেম্বর ছাত্রলীগের হামলার শিকার হন তিনি।
এছাড়াও নিজ জন্মস্থান কোম্পানীগঞ্জ উপজেলায় ২-টি পাঠাগার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন নফিউল ইসলাম ১. জ্ঞানের আলো পাঠাগার ২. বসুরহাট পাঠাগার।”বসুমতী পাঠচক্রের” সাথে ও যুক্ত থেকে নফিউল ইসলাম বুদ্ধিবৃত্তিক তৎপরতায় হাজির হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক, ক্রীড়া সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সামাজিক বিভিন্ন কল্যাণ-মূলক কর্মকান্ডে যুক্ত থাকেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানেও সরাসরি যুক্ত হয়ে বিভিন্নভাবে ভূমিকা রাখেন। ছাত্র-নাগরিকদের সমন্বয়ে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে কেন্দ্রীয় কমিটির সদস্য হন এরপর এনসিপি গঠিত হলে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনোনীত হয়ে দায়িত্ব পালন করছেন। বর্তমানে কৃষক দের অধিকার আদায় ও সুসংগঠিত করতে পার্টির কৃষক উইংয়েও কাজ করছেন।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

নোয়াখালী ৫ থেকে এনসিপির মনোনয়ন কিনেছেন নফিউল ইসলাম

আপডেট: ০৮:২৮:১৯ অপরাহ্ণ, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫