২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় যুব শক্তি নোয়াখালী জেলা কমিটি গঠিত

  • আপডেট: ০৫:৫৮:১৩ অপরাহ্ণ, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৮৮২

মোঃ নুর হোসাইন :
জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তির নোয়াখালী জেলা কমিটি প্রকাশ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক এডভোকেট মোঃ তরিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক নুর আলম মাহমুদ রিপনকে, সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয় বৈষম্যবিরোধী ছাত্র নোয়াখালী জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব ও নোয়াখালী সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী শিহাব মাহিকে। এতে মূখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয় জুলাই আহত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদুল হাসান রাফিকে।

জাতীয় যুব শক্তির ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে বেশিরভাগই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সম্মুখ সারির যোদ্ধারা স্থান পেয়েছেন। দলের নেতাকর্মীরা আশা করছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিতে যুব শক্তি নোয়াখালী জেলার নবগঠিত কমিটি কাজ করে যাবে।

যুব শক্তি নোয়াখালী জেলা আহ্বায়ক নুর আলম মাহমুদ রিপন বলেন, নেতাকর্মীদের বহুল কাঙ্ক্ষিত নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানায়। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে নোয়াখালীতে জাতীয় যুব শক্তিকে আমরা একটা মডেল হিসেবে দাঁড় করাতে চায়। পেশিশক্তির প্রভাবে নয় বরং জুলাইয়ের স্প্রিরিট নিয়ে মাদক ও সন্ত্রাস মুক্ত যুব নেতৃত্ব তৈরী করতে চায়।

যুব শক্তির নোয়াখালী জেলা মূখ্য সংগঠক মাহমুদুল হাসান রাফি বলেন, আমাদের উপর আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনকে সুসংগঠিত ও জেলা জুড়ে সম্প্রসারণ করতে আমরা কাজ করে যেতে চায়। জুলাই বিপ্লবে শহীদ হওয়া আমাদের ভাই-বোনদের স্বপ্ন বাস্তবায়নে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিতে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ ।

সর্বাধিক পঠিত

‘ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে’

জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় যুব শক্তি নোয়াখালী জেলা কমিটি গঠিত

আপডেট: ০৫:৫৮:১৩ অপরাহ্ণ, বুধবার, ১২ নভেম্বর ২০২৫