
মোঃ নুর হোসাইন:
বিশ্ব রক্তদাতা দিবস-২০২৫ উপলক্ষে রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভার আয়োজন করে সুরক্ষা ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার।
শনিবার (১৪ জুন) বিকালে নোয়াখালী জেলা শহর মাইজদীতে সুরক্ষা ব্লাড ব্যাংকের প্রধান কার্যালায় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সুরক্ষা ফাউন্ডেশন এর
চেয়ারম্যান আশরাফ উদ্দিন আসিফ, নির্বাহি পরিচালক ইখতেয়ার হোসাইন, সুরক্ষা ব্লাড ব্যাংকের পরিচালক ওসমান গনি, সহকারী পরিচালক রাকিব উদ্দিন, মানবসম্পদ পরিচালক ইমরান হোসেন,প্রোগ্রাম পরিচালক মুজাহিদুল ইসলাম সহ নোয়াখালী জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এর প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। রক্তদাতা দিবস অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস সহ সরকারি পৃষ্ঠপোষকতায় রক্তদাতা ও রক্ত দানকারী সংগঠনের সম্মানে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান বা আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন না করায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। রক্তদাতাদের সাথে রুগির লোক ও হসপিটাল কর্তৃপক্ষের অবহেলা ও অসদাচরণ বন্ধ এবং রক্তদাতাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিতের বিষয়টি আলোচনায় উঠে আসে।


















